রাজধানীতে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৫:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Yeabaরাজধানীর ভাটারা এলাকা থেকে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন, আক্তারুজ্জামান (৪০) ও বাহাদুর আলী (৫০)।
একই সঙ্গে তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৩ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাদের আটক করে র‌্যাব-১।

র‌্যাব-১ এর অপারেশন অফিসার কামরুল হাসান জানান, আটক হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভাটারা এলাকায় বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান কামরুল হাসান।

প্রতিক্ষণ/এডি/হারুন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G