শাহজালালে স্বর্ণসহ আটক ২

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৩:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

arrশাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ১০০ গ্রাম স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ক্যানোপির বহিরাঙ্গন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ শরীফ (২৭)ও মোঃ পারভেজ (২৪)। তাদের উভয়ের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যানোপি এলাকা ত্যাগ করার সময় তাদের আটক করা হয়। পরে শরীফের জুতার নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩ কেজি ১০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার বিমানবন্দর কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/বেলাল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G