শিক্ষক সংকট মোকাবিলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ

প্রকাশঃ এপ্রিল ১৩, ২০২৬ সময়ঃ ৮:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৫ অপরাহ্ণ

সারাদেশের স্কুলগুলোতে পাঠদান কার্যক্রম সচল ও কার্যকর রাখতে অবসরপ্রাপ্ত এবং শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের একটি তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান স্বাভাবিক রাখার কথা বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন বিভাগের সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। চিঠিটি দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা এবং নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বের কারণে অনেক ক্ষেত্রে নিয়মিত ক্লাস নেওয়া ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি সামাল দিতে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত শিক্ষকদের কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে একটি পুল বা তালিকা তৈরি করতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির অনুমোদনের মাধ্যমে এই তালিকা চূড়ান্ত করতে হবে।

পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ওই তালিকা থেকে সাময়িক ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে শিক্ষার গুণগত মান বজায় রাখার পাশাপাশি শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

এছাড়া এসব শিক্ষকের সম্মানী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে বহন করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষক সংকটের কারণে সৃষ্ট সমস্যা অনেকটাই কমে আসবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G