সিঙ্গাপুর থেকে এলএনজি কেনার প্রস্তাব নীতিগত অনুমোদন

প্রকাশঃ নভেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৭:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সরকার স্বল্পমেয়াদি চুক্তির মাধ্যমে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে। অনুমোদন দেওয়া হয় বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়াদি উপদেষ্টা পরিষদের ৩৭তম সভায়, যার সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রস্তাবটি ২০০৬ সালের সরকারি ক্রয় আইন এবং ২০২৫ সালের সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী সরকারী সঙ্গে সরকারী (G2G) ভিত্তিতে কার্যকর হবে।

সভায় জ্বালানি খাতের পাশাপাশি বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং নৌপরিবহণ খাতের আরও চারটি প্রস্তাবও অনুমোদিত হয়। বাণিজ্য মন্ত্রণালয় নিলামের মাধ্যমে পাঁচ বছরের বেশি পুরনো মোটরযান মুক্তির প্রস্তাব পেশ করে অনুমোদন পায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রস্তাবে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে একটি ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ডেনমার্কের এপিএম টার্মিনালসের মধ্যে PPP মডেলে লালদিয়া কনটেইনার টার্মিনাল স্থাপন ও পরিচালনার প্রকল্পের কনসেশন চুক্তি অনুমোদন পায়। প্রকল্পটি ৪৮ বছরের ডিবিএফওটি কাঠামোর অধীনে বাস্তবায়িত হবে, যার মধ্যে মূল কনসেশন সময় ৩৩ বছর এবং ১৫ বছরের সম্প্রসারণকাল থাকবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G