সিরিয়ায় আইএসের হাতে জিম্মি ১৫০ খ্রিস্টান

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৭:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

isসিরিয়ায় অন্তত ১৫০ খ্রিস্ট ধর্মে বিশ্বাসীকে জিম্মি করেছে চরমপন্থী মুসলিম বিদ্রোহী গ্রুপ ইসলামিক স্টেট (আইএস)।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হাসাকার এ্যাসিরিয়ান খ্রিশ্চিয়ান গ্রাম থেকে মঙ্গলবার ওই ব্যক্তিদের অপহরণ করে আইএসের যোদ্ধারা।

হাসাকার সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের এক নেতার বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, অপহৃতদের মধ্যে নারী ও বয়স্ক মানুষও রয়েছে।

সিরিয়ার ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট বাসাম ইশাক রয়টার্সকে নিশ্চিত করে বলেছেন, ‘অন্তত ১৫০ ব্যক্তিকে অপহরণ করেছে বিদ্রোহীরা।’

এর আগে, মঙ্গলবার সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা জানিয়েছিল, হাসাকা থেকে ৯০ খ্রিস্টানকে অপহরণ করেছে আইএস।

কুর্দি নিয়ন্ত্রিত হাসাকায় আইএসের এ অপহরণকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অপহৃতদের দ্রুত মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছে দেশটি।

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G