হরতাল বাড়লো শুক্রবার সকাল পর্যন্ত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hartalঅনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। চলমান হরতালের সঙ্গে আরো ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের পক্ষে বর্ধিত এই কর্মসূচির কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

এর আগে গত রোববার থেকে ৭২ ঘণ্টা হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট।

এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহে প্রতিটি কর্মদিবসে হরতাল পালন করছে ২০ দলীয় জোট।

একই সঙ্গে বৃহস্পতিবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ডে-ওয়ার্ডে বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দেন সালাহ উদ্দিন আহমেদ।

বিবৃতিতে বলা হয়, নির্দলীয় সরকারের অধীনে সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনী সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ, বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, খুন, গুম, অপহরণ, নিরীহ জনগণকে গণগ্রেফতার, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের প্রতিবাদ, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদ, জনগণের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার দাবি এবং অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এ সব কর্মসূচি ঘোষণা করা হল।

চলমান অবরোধ-হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহবান জানান সালাহ উদ্দিন আহমেদ।

প্রতিক্ষণ /এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G