অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া প্রশ্নপত্র প্রচারের অভিযোগ

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৭ সময়ঃ ১০:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ অপরাহ্ণ

বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির অভিযোগে এক অধ্যক্ষসহ নয়জনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

ডিএমপির পক্ষ থেকে দেওয়া এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গ্রেপ্তার নয়জনের বিষয়ে বিস্তারিত জানাতে বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে।

ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে জড়িত ব্যক্তিদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে ডিবি। গত তিন মাসে এসএসসিসহ বিভিন্ন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসচক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন ডিবির সদস্যরা।

প্রতিক্ষণ/এডি/মাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G