অনুমতি পায়নি মুজাহিদের পরিবার

প্রকাশঃ নভেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ৭:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mujahidমানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে দেখা করার অনুমতি পায়নি তার পরিবার।

মৃত্যুদণ্ডের রায় পর্যালোচনার আবেদন নাকচ হয়ে যাওয়ার পর বুধবার বিকেলে কারা কর্তৃপক্ষের কাছে এ আবেদন করা হয়। মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর এ তথ্য নিশ্চিত করেছেন।

মুজাহিদ বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।

পুনর্বিবেচনার আদেশ কোনো মামলার বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। এখানেও মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে মুজাহিদের। এরপর দণ্ড কার্যকরের বিষয়টি আসবে।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G