আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে

প্রকাশঃ মে ৭, ২০১৭ সময়ঃ ২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৯ অপরাহ্ণ

শামীম আহসান মল্লিক, বাগেরহাট প্রতিনিধি:

আগামী সংসদ নির্বাচনে দলীয় সকল দ্বিধা-দ্বন্ধ নিরসন করে প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে আবারো নির্বাচিত করে এ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হবে।

আজ রোববার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এসব বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের মধ্যকার বিবেধ বিরোধ নিরসন করতে হবে। সে লক্ষ্যেই তিনি সাংগঠনিক তৎপরতার অংশ হিসেবে জেলা উপজেলায় সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। মতবিনিময় সভায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।

সভায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, যুগ্মসম্পাদক রবীন দত্ত, নাসিরউদ্দিন মৃধা, দপ্তর সম্পাদক মাস্টার সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা আউয়াল খান মহারাজ, নান্টু সাহা, হারুন অর রশিদ, ইখতিয়ার হোসেন দিলালসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G