আজকের রাশিফল (১৪ই ফেব্রুয়ারী)

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ, ডটকম:

কেমন যাবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার রাশিফল দেখে।
timthumb1
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
ভাগ্যোদয়ের লক্ষ্যে দূরবর্তী স্থানে যাত্রার যোগাযোগ হতে পারে। অত্যধিক উচ্চাভিলাষ থেকে বিড়ম্বনার আশঙ্কা। গুরুজনের পরামর্শে সঙ্কটমোচন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
কর্মে মৌলিক চিন্তাধারা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ। মামলা-মকদ্দমার ব্যাপারে বাড়তি সতর্কতা দরকার। সাধু-সান্নিধ্যে আত্মিক অগ্রগতি।

মিথুন (২২ মে – ২১ জুন)
উপস্থিতবুদ্ধি ও বিচক্ষণতার জোরে কার্যসিদ্ধি। সম্পত্তি ক্রয়বিক্রয়ের আগে আইনজ্ঞের পরামর্শ নেওয়াই ভাল। চিকিৎসাবিজ্ঞানের অধ্যয়ন ও অধ্যাপনায় যুক্ত ব্যক্তিদের শুভ দিন।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
ব্যবসায় বাড়তি বিনিয়োগ থেকে বিরত থাকাই সমীচীন। সম্পত্তি ক্রয়ের উদ্যোগে আকস্মিক বাধা। পরিবারে নতুন অতিথি আগমনের সংবাদ মিলতে পারে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
হঠকারী সিদ্ধান্তে অর্থক্ষতি ও মানহানির আশঙ্কা। মাতৃকুল বা শ্বশুরকুল সূত্রে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। স্মৃতিবিভ্রাটে কর্মস্থলে বিড়ম্বনা বাড়তে পারে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
অপ্রিয় সত্য কথায় শত্রু বৃদ্ধির ঝুঁকি না-নেওয়াই উচিত। কুটুম্বিতা নিয়ে বিবাদে আত্মীয়বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি। বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কম।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
একাধিক উপায়ে অপ্রত্যাশিত অর্থাগম। কোনও হঠকারী সিদ্ধান্তে পারিবারিক ক্ষেত্রে বিপত্তির আশঙ্কা। হজমের গণ্ডগোল ভোগাবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মকুশলতার স্বীকৃতি ফের বিলম্বিত হওয়ায় হতাশা। সন্তানের বেয়াড়াপনায় অশান্তি বাড়বে। কোনও মহিলার দিক থেকে বিপদের আশঙ্কা।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্কশ বাক্যে স্বজনবান্ধবের বিরাগভাজন হতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা। ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ সময়।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
ফাটকা বা শেয়ারে আপাতত বাড়তি লগ্নি না-করাই ভাল। কর্মসূত্রে দূর সফরের যোগ। পৈতৃক সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে আইনি সমস্যা।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
স্বজনমহলে অকারণ বিবাদবিতর্ক থেকে জটিলতা। প্রিয়জনের বিয়ের যোগাযোগ হতে পারে। দানধ্যান ও পরোপকারে মানসিক শান্তি।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা। সম্পত্তি ক্রয়বিক্রয়ে বাধা। মিষ্ট বাক্যে অন্যকে প্রভাবিত করতে পারেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G