‘আজকে প্রয়োজন ঐক্যের, প্রয়োজন শান্তির’

প্রকাশঃ এপ্রিল ১৪, ২০১৭ সময়ঃ ৭:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৬ অপরাহ্ণ

নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মানুষের দুঃখ-দুদর্শা লাঘব করে জনগণের কল্যাণ বয়ে আনার শপথ করেছেন খালেদা জিয়া। তিনি আরও বলেন,  “আজকে প্রয়োজন ঐক্যের, প্রয়োজন শান্তির, প্রয়োজন কল্যাণের।

শুক্রবার বিকালে দলের বর্ষবরণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপের’ বিরুদ্ধে হুঁশিয়ারিও দেন বিএনপি চেয়ারপার্সন।

খালেদা জিয়া নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আসুন বাংলা নতুন বছরে আমরা আজকে শপথ করি, দেশের মানুষের দুঃখ-দুদর্শা দূর করবো এবং জনগণের কল্যাণ করবো।”

দেশের মানুষ কষ্টে আছে মন্তব্য করে তিনি বলেন, “কয়েকদিন আগের যে বৃষ্টি ও বাইরে থেকে পানি এসে আমাদের হাওর অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি করেছে। সেজন্য গরিব কৃষকদের পাশে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। তাদের সাহায্য করতে হবে তারা যেন এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারে।”

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G