আত্মসমর্পণের নির্দেশ ফখরুলকে

প্রকাশঃ নভেম্বর ২, ২০১৫ সময়ঃ ১০:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

fokhrulরাজধানীতে নাশকতার তিন মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নাকজ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে এ তিন মামলার জামিন আবেদনে হাইকোর্টের জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিস্পত্তি করতে আদেশ দিয়েছেন আদালত।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G