আদালতে নূর হোসেন (ভিডিও)

প্রকাশঃ নভেম্বর ১৩, ২০১৫ সময়ঃ ২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Nur-hosainদুপুরে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়েছে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

এর আগে সকাল সাড়ে ৮টায় ঢাকার র‌্যাব-১ কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে নারায়ণগঞ্জের পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়।

এদিকে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার পেছনে কারা জড়িত রয়েছে তা বেরিয়ে আসবে বলে নিহতের পরিবারসহ নারায়ণগঞ্জের সচেতন মহল মনে করছেন। এছাড়া নূর হোসেনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী বর্তমান কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি। একই সঙ্গে তিনি যে মামলাটি করেছেন সেই মামলার পুনরায় তদন্ত দাবি করেছেন। নূর হোসেনকে নারায়ণগঞ্জে নিয়ে আসার পর নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি তার প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

উল্লেখ্য, গত বছরের (২০১৪ সাল) ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করেন র‌্যাব-১১-এর কতিপয় সদস্য। এর তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে হাত-পা বাধা অবস্থায় সাত জনেরই মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় আরেক কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয়।

মামলায় অভিযোগ করা হয়-নূর হোসেনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে তার প্রতিপক্ষকে খুন করে র‌্যাব। এর আগেই নূর হোসেন ভারতের কলকাতায় পালিয়ে যান এবং সেখানে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়।


প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G