আন্তর্জাতিক ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু বাংলাদেশ

প্রকাশঃ নভেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ৩:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Kamalইসলামিক স্টেট (আইএস) সম্পর্কে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আফগানিস্তান-পাকিস্তানের পর ইরাক-লিবিয়া-সিরিয়াকে শেষ করে এখন বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।’ আজ শনিবার সকালে কামরাঙ্গীরচর এলাকার ইমামদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) নামে কোনো সংগঠন নেই বলে আবারো দাবি করেন। তিনি বলেন, ‘কোনো একটি ঘটনা ঘটিয়েই পাঁচ মিনিটের ভেতর মিডলইস্ট (মধ্যপ্রাচ্য) থেকে একটা বার্তা চলে যায় আমেরিকায়। সেই আমেরিকার একটি ডাইরেক্ট বার্তার মাধ্যমে বলে, এটা আইএস করেছে।’ তিনি বলেন, ‘আইএসের কোনো সংগঠন নেই। আইএসের কোনো কার্যকলাপ এখানে নেই। কিন্তু বলছে, আইএস করছে।’

আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সতর্ক আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আইএসের নামে জঙ্গি তৎপরতার ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে বিদেশি আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেওয়া হবে না এ দেশকে।’ এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মসজিদের ইমামদের এ বিষয়ে এগিয়ে আসার অনুরোধ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও মতবিনিময় অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারসহ স্থানীয় আলেমরা বক্তব্য রাখেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G