আপনাদের পূত্রবধূকে বলবেন মানুষ না পোড়াতে

প্রকাশঃ নভেম্বর ১২, ২০১৫ সময়ঃ ৬:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১০ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

primeমানুষ না পোড়াতে খালেদাকে ইঙ্গিত করে বগুড়ার স্থানীয়দের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আপনাদের পূত্রবধূকে বলবেন মানুষ না পোড়াতে।

বৃহস্পতিবার বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা আপনাদের পুত্রবধূকে একটু বলবেন তিনি যেন আর কখনো মানুষ না পোড়ান। আর আপনাদের দেশের যে কুলাঙ্গারটা আছে তাকে বলবেন সে যেন আর মানুষ না পোড়ায়।’। এ সময় তিনি দেশের বিভিন্ন হাসপাতালে বার্ন ইউনিট করে দেওয়ার পরিকল্পনার কথাও জানান।

শেখ হাসিনা বলেন, ‘আমরা মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাই। আজকে মানুষ একটু কাজ করলেই পয়সা পায়। কিন্তু সাধারণ মানুষের শান্তি সহ্য হয় না বিএনপি নেত্রীর। ২০১৫ সালের তিনটা মাস তিনি জ্বালাও-পোড়াও করেছেন। একটা মানুষ নির্দেশ দিয়ে মানুষকে পুড়িয়ে মারতে পারে এটা চিন্তাই করা যায় না। অথচ খালেদা জিয়া নির্দেশ দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছেন। তার আল্লাহ রসুলের ভয় নেই। বাসে আগুন দিচ্ছে, সিএনজিতে আগুন দিচ্ছে। তিন মাস ধরে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। জ্বালাও পোড়াও করেছে’।

সেই সময় খালেদা জিয়া ৬৫ জন মানুষ নিয়ে নিজের অফিসে বসে ছিলেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘ তিনি না কি আওয়ামী লীগ সরকার উৎখাত না করে না কি ঘরে ফিরবেন না। প্রায় ৯৩ দিন পর যখন দেখলেন সরকার উৎখাত হয় না, উনারও উপায় হয় না তখন নাকে খত দিয়ে এতিমের টাকা আত্মসাৎ করার মামলায় আদালতে হাজিরা দিয়ে ঘরে ফিরেছেন।’

এই দেশ জ্বালিয়ে পুড়িয়ে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বিদেশে বসে বিলাসবহুল জীবনযাপন করছেন বলে দাবী করে শেখ হাসিনা আরো বলেন, ‘এখন সেখানে যোগ দিয়েছেন খালেদা জিয়া। সেখানে বসে তিনি দেশে অবস্থান করা বিদেশিদের হত্যা  করছেন। এসব করে তিনি বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চান।’

প্রধানমন্ত্রী আরো বলেন ‘বাংলাদেশের মানুষ এমন কিছু হতে দেবে না। তিনি যতই ষড়যন্ত্র করুন না কেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে’।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G