আপন জুয়েলার্সের মালিকের গাড়ি জব্দ

প্রকাশঃ মে ২৩, ২০১৭ সময়ঃ ৫:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৬ অপরাহ্ণ

সিলেট থেকে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের মার্সিডিজ ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ মঙ্গলবার নগরের জিন্দাবাজার এলাকার একটি বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 তিনি বলেন, অর্থের উৎস সন্ধান করতে গিয়ে প্রথমে শুল্ক ফাঁকি ধরা পড়ে। এরপর দেখা যায় গাড়িটির ম্যানুফ্যাকচার ২০১১ সালের কিন্তু ২০০২ সালের দেখিয়ে রেজিস্ট্রেশন করা। তাই গাড়িটি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ট্রাকিংয়ের মাধ্যমে গাড়িটি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি ক্রয় করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গাড়িটি কার্নেট সুবিধায় ক্রয় করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, সিলেটের ঐ বাড়িটি দিলদার আহমদের মামার। মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটির মূল্য প্রায় দেড় কোটি টাকা।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G