আবারও বরখাস্ত হল গাজীপুরের মেয়র

প্রকাশঃ জুলাই ৬, ২০১৭ সময়ঃ ৫:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৯ অপরাহ্ণ

আবারও বরখাস্ত করা হল গাজীপুরের মেয়র এম এ মান্নানকে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে মেয়র মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ হয়।

দুর্নীতি দমন কমিশনের এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র হওয়ায় আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নাশকতার এক মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ার পর ২০১৫ সালের ১৯ অগাস্ট বিএনপি নেতা মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করেছিল স্থানীয় সরকার বিভাগ। উচ্চ আদালতে ঐ আদেশ স্থগিত হলে তখন পদ ফিরে পেয়েছিলেন তিনি।

কিন্তু আরেক মামলায় মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে গত বছরের ১৮ এপ্রিল দ্বিতীয়বারের মতো তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ঐ আদেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টে গেলে পক্ষে আদেশ পান এই বিএনপি নেতা। এরপর গত ১৮ জুন পুনরায় মেয়রের চেয়ারে বসেন তিনি। তার ১৮ দিনের মধ্যে এই বিএনপি নেতাকে ফের বরখাস্ত করল সরকার।

বিএনপি অভিযোগ করছে, বিরোধী দল থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করতে না দেওয়ার উদ্দেশ্যেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার মান্নানকে বরখাস্ত করছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G