‘আমার আগে কিছুই জেতেনি পর্তুগাল’, বিদায়ের বার্তায় রোনালদো

প্রকাশঃ জুলাই ৯, ২০২৬ সময়ঃ ১০:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৩ অপরাহ্ণ

বিশ্বকাপ শিরোপার স্বপ্ন এবারও অপূর্ণই থেকে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর। ছয়টি বিশ্বকাপ খেলেও কাঙ্ক্ষিত ট্রফি হাতে তুলতে পারেননি পর্তুগিজ অধিনায়ক। স্পেনের কাছে শেষ ষোলোতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর তিনি নিশ্চিত করেছেন, এটাই ছিল তার ফুটবল ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রোনালদো জানান, বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ থাকলেও জাতীয় দলের হয়ে নিজের দায়িত্ব পালনে তিনি সন্তুষ্ট। তার ভাষায়, দেশের হয়ে মাঠে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং বিদায়ের মুহূর্তে নিজের বিবেকের কাছে তিনি স্বস্তি অনুভব করছেন।

জাতীয় দলের সাফল্যের প্রসঙ্গ টেনে রোনালদো বলেন, তার নেতৃত্বেই পর্তুগাল প্রথমবারের মতো বড় আন্তর্জাতিক শিরোপার স্বাদ পেয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, তার আগে জাতীয় দলের কোনো আন্তর্জাতিক ট্রফি ছিল না, অথচ তার সময়েই পর্তুগাল তিনটি বড় শিরোপা জিতেছে।

রোনালদোর নেতৃত্বে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের পর ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও ঘরে তোলে পর্তুগাল। তার মতে, ইউরো জয়ের স্মৃতি তার কাছে বিশ্বকাপ জয়ের সমান গর্বের।

তিনি বলেন, ২০১৬ সালের ইউরো শিরোপা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন এবং সেই সাফল্য সবসময়ই বিশেষ হয়ে থাকবে। বিশ্বকাপ না জিততে পারলেও ওই ট্রফির মূল্য তার কাছে কম নয়।

বিশ্বকাপকে বিদায় জানানোর প্রসঙ্গে রোনালদো বলেন, তিনি আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন এটাই হবে তার শেষ আসর। এখন পরিবারকে সময় দেওয়া এবং জীবনের নতুন অধ্যায়ে মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন। তার মতে, ফুটবলে জয়-পরাজয় দুটিই স্বাভাবিক এবং তিনি কোনো আক্ষেপ নিয়ে বিদায় নিচ্ছেন না।

তবে শেষ বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার হতাশাও লুকাননি এই অভিজ্ঞ ফরোয়ার্ড। তিনি বলেন, পর্তুগালের হয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন, তাই ফলাফল ভিন্ন হলেও নিজের প্রচেষ্টা নিয়ে তার কোনো আফসোস নেই।

টুর্নামেন্টে পর্তুগালের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে রোনালদো বলেন, দল মোটের ওপর ভালো খেলেছে। যদিও আরও উন্নতির সুযোগ ছিল। একই সঙ্গে তিনি স্পেনকে বিশ্বের অন্যতম শক্তিশালী দল উল্লেখ করে আশা প্রকাশ করেন, তারা অন্তত ফাইনালে পৌঁছাবে, না হলেও শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে থাকবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G