আমিরাতে ৩ কোটি দিরহামের লটারি জিতে ভাগ্য বদল ভারতীয় প্রবাসীর

প্রকাশঃ জুলাই ১০, ২০২৬ সময়ঃ ৮:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১০ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) লটারির সর্বোচ্চ পুরস্কার জিতে আলোচনায় এসেছেন আবুধাবিতে বসবাসরত ভারতীয় প্রবাসী সুনীল কুমার সদাশিবন। ৩ কোটি দিরহামের জ্যাকপট জিতে তিনি মুহূর্তেই কোটিপতিতে পরিণত হয়েছেন।

৫২ বছর বয়সী সুনীল কুমার গত ১ জুলাই অনুষ্ঠিত ‘লাকি ডে’ ড্র-তে বিজয়ী নম্বরের সঙ্গে নিজের টিকিটের নম্বর মিলে যাওয়ায় এই বিশাল অঙ্কের পুরস্কার লাভ করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, গত পাঁচ সপ্তাহে তিনিই দ্বিতীয় ব্যক্তি যিনি ৩ কোটি দিরহামের জ্যাকপট জিতেছেন।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে সুনীল বলেন, প্রথমবার ফলাফল দেখার পর তিনি বিষয়টি বিশ্বাস করতে পারেননি। পরে আবার নম্বর যাচাই করে নিশ্চিত হন যে ভাগ্যবান বিজয়ী তিনিই।

লটারি পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, অল্প সময়ের ব্যবধানে দুজন অংশগ্রহণকারী ৩ কোটি দিরহামের প্রথম পুরস্কার এবং একজন ৫০ লাখ দিরহামের দ্বিতীয় পুরস্কার জিতেছেন। এতে ইউএইজুড়ে ‘লাকি ডে’ লটারির প্রতি মানুষের আগ্রহ আরও বেড়েছে।

প্রতি সপ্তাহের বুধবার ও শনিবার রাত ৯টা ৩০ মিনিটে ‘লাকি ডে’ ড্র অনুষ্ঠিত হয়। প্রতিটি ড্র-তে প্রথম পুরস্কার হিসেবে ৩ কোটি দিরহাম এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫০ লাখ দিরহাম দেওয়া হয়। পাশাপাশি ‘লাকি চান্স’ ক্যাটাগরিতে তিনজন বিজয়ীকে ৫০ হাজার দিরহাম করে পুরস্কৃত করা হয়।

আয়োজকদের ভাষ্য, মাত্র ৫০ দিরহামের একটি টিকিট একজনের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। সুনীল কুমারের সাম্প্রতিক জ্যাকপট জয় সেই সম্ভাবনারই বাস্তব উদাহরণ।

লটারি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তাদের সব কার্যক্রম সংযুক্ত আরব আমিরাতের জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক লটারি ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা অনুসরণ করা হচ্ছে বলেও তারা জানিয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G