আম পাড়া ও বিক্রিতে নিষেধাজ্ঞা

প্রকাশঃ মে ১৮, ২০১৫ সময়ঃ ৯:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫০ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

mangoপ্রাকৃতিকভাবে আম পাকার জন্য সর্বোত্তম সময় দিতে আগামী ৫ জুন পর্যন্ত রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় আম আহরণ ও বিপণনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার স্থানীয় প্রশাসন আম পাকাতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারে উদ্বেগ জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

চারঘাট উপজেলা কৃষি অফিসার এ কে এম মঞ্জুরে মাওলা জানান, দেশীয় বিভিন্ন জাতের আম পাকা শুরু হয়েছে। কিন্তু সবচেয়ে সুস্বাদু ও বিখ্যাত জাতের দুটি আম ‘গোপালভোগ’ ও ‘ক্ষিরসাপাত’ পাকতে আরো কিছু দিন সময় লাগবে। এই সময়ে চাষি এবং ব্যবসায়ীরা যেন আম আহরণ ও বিপণন করতে না পারে তার ওপর নজরদারি ও পর্যবেক্ষণ করা হবে।

কাঁচা আমকে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করতে গিয়ে দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হবে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার বলেন, ফরমালিন-মিশ্রিত আম জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই মাঠ পর্যায়ের কঠোর নজরদারি ছাড়াও, আগামী ৫ জুন পর্যন্ত আম আহরণ ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে।

উত্তরাঞ্চলের ৩২.৮১৬ হেক্টর জমিতে বিভিন্ন বয়সের প্রায় ৩০ লাখ আম গাছ রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে বসতবাড়িতে আরো অনেক নতুন আম বাগান গড়ে উঠেছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G