আসামিদের রশিতে ঝুলিয়ে ফাঁসির আবেদন রাষ্ট্রপক্ষের

প্রকাশঃ নভেম্বর ২১, ২০১৬ সময়ঃ ৪:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫২ অপরাহ্ণ

seven-marderনারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের মামলায় সব আসামিকে রশিতে ঝুলিয়ে ফাঁসির আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। সেই সঙ্গে নূর হোসেনের পরিকল্পনায় র‌্যাব সদস্যদের মাধ্যমে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ করে হত্যা করা হয়েছে এমন প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

সোমবার নারায়ণগঞ্জ জেলার দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ এ আবেদন জানান।

সোমবার আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত চলে। এ সময় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে ১৫ জন আসামির আইনজীবীরাও তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। বাকি ২০ আসামির পক্ষে যুক্তিতর্কের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহ্নত হন।

৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দুটি মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এ মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন কারাগারে আটক রয়েছেন। আর চার্জঝিটভুক্ত আসামিদের মধ্যে এখনো ১২ জন পলাতক রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/রকি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G