আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৬ সময়ঃ ১১:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৮ অপরাহ্ণ

tutyuনাটোরের বড়াইগ্রাম উপজেলার বাহিমালি গ্রামে আবু রায়হান নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে বাহিমালি গ্রামের মন্দিরের পাশে আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দয়াল কুমার ব্যানার্জি জানান, আবু রায়হানকে কারা, কেন, কীভাবে হত্যা করেছে তা জানা যায়নি। তবে তার শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করার পর গাছে ঝুলিয়ে রাখে। গতকাল শুক্রবার রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়।

আবু রায়হান (৪৫) মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। নিহত আবু রায়হানের বিরুদ্ধে ঐ গ্রামের কৃষক মোতালেব হোসেনকে গুলি করে হত্যা করার অভিযোগে মামলা রয়েছে। গত বছর ৬ এপ্রিল রাতে তাকে হত্যা করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G