ইসি কমিশনারদের নাম প্রস্তাব করবে আওয়ামী লীগ

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৭ সময়ঃ ১১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৩ অপরাহ্ণ

awami_leagueনতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নাম প্রস্তাব করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, বৈঠকে উপস্থিত দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সব নেতাকে একটি করে কাগজ দেয়া হয়। কাগজে প্রস্তাবিত নামগুলো লিখে সবাই জমা দেন। দলীয় প্রধান ও দলের সাধারণ সম্পাদক নামের তালিকা চূড়ান্ত করবেন।

বৈঠকে উপস্থিত সম্পাদকমণ্ডলীর একাধিক সদস্য জানান, আগামীকাল মঙ্গলবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা পাঠানো হবে।

বৈঠকে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে সহযোগিতা করা ও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার সিদ্ধান্ত হয়।

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি সব রাজনৈতিক দলের কাছ থেকে সম্ভাব্য পাঁচজনের নাম প্রস্তাব করার আহ্বান জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব বরাবর চিঠির মাধ্যমে এ নাম পাঠাতে আহ্বান জানানো হয়। মঙ্গলবার বেলা ৩টার মধ্যে সব রাজনৈতিক দলকে নামের তালিকা পাঠাতে হবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G