ঈদে বাজারে আসছে নতুন নোট

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ১০:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৭ অপরাহ্ণ

New-Bank-notesঈদুল ফিতরকে সামনে রেখে আজ প্রায় ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

বিভিন্ন অংকের মুদ্রা মিলিয়ে এই নতুন টাকা বাজারে ছাড়া হবে। প্রতিবছরই ঈদের সময় এই নতুন নোট বাজারে ছাড়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান জানান, বেশিসংখ্যক নতুন নোট বাজারে ছাড়ার জন্য এই সময়টাই বেছে নেয়ার মূল কারণ ঈদের আনন্দটা মানুষের সাথে ভাগ করে নেয়া।

ঈদের সময় অনেকে সালামি হিসেবে বা উপহার হিসেবে মানুষ নতুন নোট দেয় আর এই সময় নতুন টাকা পেতেও মানুষ পছন্দ করে। আর তাই রোজার সময় ঈদের আগে নতুন নোট ছাড়ার উদ্যোগ।

বাংলাদেশ ব্যাংকের নয়টি অফিস থেকে ও বানিজ্যিক ব্যাংকের অনেকগুলো শাখা থেকে এই টাকা একসাথে ছাড়া হবে।

এই নোট আগে থেকে ছাপা থাকে, চাহিদা অনুযায়ী এ সময় ছাড়া হয়।

মাহফুজুর রহমান জানান, ঈদের সময় ছোট ছোট নোটগুলোর চাহিদা বেশি বেড়ে যায়। তবে অনেক ব্যবসায়ী বেতনে নতুন নোট দিতে চায় বলে বড় নোটগুলোরও চাহিদা থাকে।

একজন গ্রাহক কে কত টাকার নোট নেবে সেটার কোন সীমাবদ্ধতা না থাকলেও বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে একটা লিমিটেশন থাকে বলে জানিয়েছেন তিনি।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G