উপকূলীয় এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশঃ জানুয়ারি ৫, ২০১৯ সময়ঃ ১২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাতে উপকূলীয় মিঠা পানির ছড়া এলাকায় ওই দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, গতকাল দিবাগত রাতে মিঠা পানির ছড়ার সৈকত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে দেখতে পান তাঁরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওই দুই যুবক রোহিঙ্গা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, কে বা কারা তাঁদের গুলি করে পালিয়ে যায় তা এখনো জানা যায়নি। পুলিশ নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।

 

প্রতিক্ষণ/এডি/অন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G