এইচএসসির ফল প্রকাশ আজ

প্রকাশঃ আগস্ট ৯, ২০১৫ সময়ঃ ৮:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

hscএইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ। নিয়ম অনুযায়ী সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বেলা ১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন মন্ত্রী।

সারা দেশের শিক্ষা–প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে বেলা দুইটায়। আগের মতো শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মুঠোফোনেও ফল জানা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বঘোষণা অনুযায়ী এবার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করা হচ্ছে না।

ফল জানতে যেকোনো মোবাইল নম্বর থেকে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে 2015 লিখে 16222 নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই জানা যাবে ফলাফল।

যেমন: HSC DHA 111111 2015 Send To 16222

বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো- DHA (ঢাকা বোর্ড), BAR (বরিশাল),CHI (চট্টগ্রাম), RAJ (রাজশাহী), COM (কুমিল্লা), JES (যশোর), SYL (সিলেট), DIN (দিনাজপুর) ও MAD (মাদ্রাসা)।

মাদ্রাসার শিক্ষার্থীদের আলিম পরীক্ষার ফলাফল জানতে ALIM লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের রেজাল্ট জানতে HSC লিখে স্পেস দিয়ে TECH লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়েও সহজে ফল জানা যাবে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়। মোট অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে পাঁচ লাখ ৭০ হাজার ৯৯৩ জন ছাত্র ও পাঁচ লাখ দুই হাজার ৮৯১ জন ছাত্রী।

এবারে ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা ১১ জুন শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হয় ২২ জুন।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G