একটিতে জামিন অন্যটিতে না

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৩:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

MP litonনয় বছর বয়সী শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় তৃতীয় দফায় আবেদন করেও জামিন পাননি গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন।

তবে ওই ঘটনার পর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন তিনি।

এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু জানান, বুধবার দুপুরে সুন্দরগঞ্জ আমলী আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মইনুল হাসান হামলা, ভাংচুর ও লুটপাটের মামলায় জামিন আবেদনের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন। একই আদালত সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় তাকে জামিন দেয়নি।

উল্লেখ্য, গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে সৌরভ আহত হয়। পরদিন তার বাবা সাজু মিয়া এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে লিটনসহ ১০ জনকে আসামি করে গত ৪ অক্টোবর সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের হাফিজার রহমান মামলাটি করেন। এদুই মামলাতেই একই আদালত গত ১৫ ও ২৫ অক্টোবর লিটনের জামিন আবেদন নামঞ্জুর করে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G