‘একদিকে রাস্তা দেখবো;সঙ্গে তৃণমূলের দুঃখ বুঝবো’

প্রকাশঃ অক্টোবর ২৪, ২০১৬ সময়ঃ ২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৯ অপরাহ্ণ

wbydulআওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘একদিকে রাস্তা দেখবো,সঙ্গে তৃণমূলের দুঃখ বুঝবো’।

সোমবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তিনি তার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন ।

ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে ভাববেন আমি সড়কের দায়িত্ব পালন করি। কীভাবে দল চালাবো। কিন্তু আমি নিজেকে মন্ত্রী ভাবি না। এখন আমার জন্য আরো ভালো হয়েছে। একদিকে রাস্তা দেখবো তার সঙ্গে তৃণমূলের নেতাদের দুঃখ বুঝবো’।

আমাদের পার্টি সুশৃঙ্খল হতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ গুণগতভাতে এগিয়ে যাচ্ছে’।

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন সৈয়দ আশরাফ নিজেই আমার নাম ঘোষণা করেছেন, এটাই ছিল বড় চমক’।

প্রতিক্ষণ/এডি/পম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G