একাদশে ভর্তির ফল প্রকাশ রাতে

প্রকাশঃ জুন ২৮, ২০১৫ সময়ঃ ৬:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

h.s.cএকাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের প্রথম মেধাতালিকা রোববারের মধ্যে  প্রকাশ করা হবে। তবে তা কোনভাবেই  রাতের আগে প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন  শিক্ষাসচিব নজরুল ইসলাম খান।

তিনি জানান,আমি আশা করছি রোববারের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।নানা ধরনের কারিগরী জটিলতার কারণে  যথাসময়ে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি।

তিনি বলেন,শিক্ষামন্ত্রী কিংবা মন্ত্রণালয়ের উপরে দোষ  দেয়াটা ঠিক হবে না। সকল ব্যর্থতার দায়ভার আমার নিজের।কারণ অনলাইনে ভর্তি আবেদনের পরিকল্পনাটি  ছিল আমার।

রোববার ফল প্রকাশ না হয়,সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রোববারের মধ্যেই ফল প্রকাশ করবো। না হলে পরবর্তী বিষয় নিয়ে ভাবা যাবে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

একাদশে ভর্তির ফল আজ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G