এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন পাচ্ছে: ইসি সচিব

প্রকাশঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫ সময়ঃ ৯:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “১৪৩টি দল নিবন্ধনের আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের মাঠপর্যায়ে তথ্য যাচাই হয়। যাচাই শেষে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে এনসিপির প্রতীক নিয়ে জটিলতা রয়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, তাদের প্রস্তাবিত প্রতীক বিধিমালার তফসিলে না থাকায় নতুন প্রতীক প্রস্তাব করতে চিঠি দেওয়া হবে। অন্যদিকে, বাংলাদেশ জাতীয় লীগের প্রতীক নিয়ে কোনো সমস্যা নেই।

এ সময় তিনি আরও জানান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আদালতের রায়ের ভিত্তিতে নিবন্ধনযোগ্য। এছাড়া তিনটি দল—বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ) এখনো কমিশনের পর্যবেক্ষণে রয়েছে।

ইসি সচিব জানান, নয়টি দলের কার্যকারিতা নিয়ে অধিকতর তদন্ত চলবে। এগুলো হলো—আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা এবং জনতা পার্টি বাংলাদেশ।

অন্যদিকে, মাঠপর্যায়ের তদন্ত শেষে সাতটি দলকে বাতিল করা হয়েছে। সেগুলো হলো—ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G