এবার ইমরান হাশমির সাথে নুসরাত!

প্রকাশঃ সেপ্টেম্বর ৯, ২০১৫ সময়ঃ ৮:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

nusrat 2প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ এখনও মুক্তি পায়নি কিন্তু এরই মধ্যে নতুন চমক দিতে যাচ্ছেন উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া।বলিউডের দ্য উইটনেস সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয় করবেন এ অভিনেত্রী। এর মধ্য দিয়ে প্রথম কোনো চিত্রনায়িকাকে বলিউডের সিনেমায় দেখা যাবে।

এ সম্পর্কে নুসরাত ফারিয়া ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘সিনেমার স্ক্রিপ্ট এবং চরিত্র আমার পছন্দ হয়েছে। কিন্তু এখনো সিনেমাটিতে চুক্তিবন্ধ হইনি। এতে আমার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং এ জন্য একটি ‘লুক’ টেস্ট করাতে হবে।’

নুসরাত ফারিয়া ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন ইমরান হাশমি, পায়েল (কলকাতা), নওয়াজউদ্দিন সিদ্দিকী। দ্য উইটনেস সিনেমাটি পরিচালনা করছেন বিষ্ণু দত্ত।

সিনেমাটির গল্প সম্পর্কে বিষ্ণু দত্ত বলেন, ‘ইমরান একজন সিবিআই অফিসার। চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট ডিটেক্টিভ হিসেবে কাজ শুরু করেন তিনি। নওয়াজউদ্দিন একজন ব্যবসায়ী এবং তার স্ত্রী পায়েল যে কিনা মনে করেন পৃথিবীর সব মেয়ে তার থেকে সুন্দরী। সিনেমায় আশুতোশ রানা একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করছেন।’

তিনি আরো বলেন, ‘নুসরাত ফারিয়ার চরিত্র নিয়ে এখন কিছু বলতে চাই না। কাস্টিং ডিরেক্টর অপূর্ব জোসেফের মাধ্যমে পায়েল এবং নুসরাত ফরিয়ার সঙ্গে যোগাযোগ চলছে।’nusrta news

ধারণা করা হচ্ছে, ইমরান হাশমির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ফারিয়াকে। আগামী মাসের শেষে পুনে এবং কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

নুসরাত ফারিয়া মডেলিং ও উপস্থাপনা করে মিডিয়ার নজর কাড়েন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজের আশিকী শিরোনামের সিনেমায় অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন টলিউডের নায়ক অঙ্কুশ।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G