এবার ভাঙলো সুনামগঞ্জের পাগনার হাওরের বাঁধ

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৭ সময়ঃ ১০:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ পূর্বাহ্ণ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সোমবার ভোর ৫টার দিকে উরারবন্দ বাঁধ ভেঙে তলিয়ে যায় পাগনার হাওরটি। এটি ছিল জেলার সর্বশেষ সুরক্ষিত হাওর। এ হাওরে জামালগঞ্জসহ জেলার দিরাই উপজেলা ও পার্শ্ববর্তী নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার অনেক কৃষকদের বোরো জমি রয়েছে।

প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে পাগনার হাওরের ফসল রক্ষায় সব চেষ্টাই করেছিলেন হাওরপাড়ের হাজারো কৃষক। কিন্তু সবচেষ্টা ব্যর্থ করে দিয়েছে প্রকৃতি।

জানা গেছে, হাওরের ১০ হাজার হেক্টর জমির বোরো ফসল রক্ষায় প্রায় একমাস ধরে শেষ লড়াই করে আসছিলেন এলাকার কৃষক।

তবে হাওরের এত বড় দুর্যোগে এ পর্যন্ত পাউবোর কোনো কর্মকর্তা বাঁধে উকিও দেননি বলে জানিয়েছেন জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সামছুল আলম তালুকদার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাঁধরক্ষা কাজে অনিয়ম-দুর্নীতির কারণেই জেলার একমাত্র সুরক্ষিত হাওরটিও রক্ষা করা গেল না।

তিনি বলেন, রোববার থেকে বাঁধরক্ষা কাজে ১৭৪ জন শ্রমিক ও নজরদারি রাখার জন্য ৫০ জন পাহারাদার নিয়োগ করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। সোমবার ভোরে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করতে শুরু করেছে।

উল্লেখ্য, জেলায় এ বছর ২ লাখ ২৩ হাজার ৮৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৬৩৪ কোটি টাকা। ৪২টি হাওরের ফসল রক্ষায় ৬৮ কোটি টাকা ৮০ লাখ টাকার বাঁধের কাজ চলছিল।

কৃষকদের অভিযোগ, পিআইসির কাজ ২৮ ফেব্রুয়ারি ও ঠিকাদারের কাজ ৩১ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও পিআইসির ও ঠিকাদারের কাজ সময়মত শেষ হয়নি, আবার কোথাও বাঁধের কাজ শুরু করাই হয়নি।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G