এমপি লতিফের বিরুদ্ধে মানহানি মামলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

latifবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে ব্যানার টাঙিয়ে নিজের বক্তব্য প্রচার করার অভিযোগে চট্টগ্রামের সংসদ সদস্য এমএ লতিফের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে এই মামলা দায়ের করেন তিনি।

মামলার বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল বলেন, সাংসদ এম এ লতিফ বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ব্যানার ফেস্টুনে নিজের বক্তব্য প্রচার করেছেন। এই ঘটনায় এম এ লতিফের বিরুদ্ধে ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় অভিযোগ এনে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

আদালত মামলা গ্রহণ করে উপ-পুলিশ কমিশনার মর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G