এ্যানির জামিন নামঞ্জুর

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৬ সময়ঃ ১:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

anyনাশকতার ৯ মামলায় বিএনপির সাবেক ছাত্রনেতা ও লক্ষ্মীপুরের সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

জামিনের আবেদন করেন এ্যানির আইনজীবী সানাউল্লাহ মিয়া। এর আগে গত ২৮ জানুয়ারি আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহের মাধ্যমে এ্যানি রাজধানীর পল্টন, মতিঝিল ও সূত্রাপুর থানার নয়টি মামলায় এই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ্যানির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৩ সালে সূত্রাপুর থানায় ও ২০১৫ সালে পল্টন এবং মতিঝিল থানায় এ্যানির বিরুদ্ধে এই নয়টি মামলা করা হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G