কল্যাণের জামিন শুনানিতে নতুন আইনজীবী

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৭ সময়ঃ ২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০২ অপরাহ্ণ

kallanপ্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক জিয়াকে গাড়িচাপা দেয়ার মামলায় সমালোচিত অভিনেতা কল্যাণের জামিন শুনানি করলেন নতুন এক আইনজীবী।

রোববার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে আগের আইনজীবীর অনুমতি ছাড়াই নতুন আইনজীবী এ জামিন শুনানি করেন। এ সময় রাষ্ট্রপক্ষ বিরোধীতা করেন। আদালত সাফ আগের আইনজীবীর অনুমতি আনলে জামিন শুনানির আদেশ দেবেন।

এর আগে বুধবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক শুনানি শেষে তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তিন কার্যদিবসের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দশ দেন। কল্যাণ কোরাইয়াকে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কল্যাণ কোরাইয়াকে কলাবাগান থানায় ডেকে নিয়ে যায় পুলিশ। এরপর এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বর্তমানে আহত জিয়া ইসলামকে মঙ্গলবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G