কামড়ে কান ছিঁড়ে গেছে সাবেক ছাত্রলীগ নেতার

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৭ সময়ঃ ১:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৫ অপরাহ্ণ

subasসাবেক এক ছাত্রলীগ নেতার কানের কিছু অংশ কামড়ে ছিঁড়ে দিয়েছে প্রতিবেশী গোপাল কৃষ্ণ সাহা।

আহত সুভাষ রায় (৪৬)এখন নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সুভাষের বাম কানের কিছু অংশ ছিঁড়ে নেওয়া হয়েছে। রোববার মধ্যরাতে তাকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, সুভাষ নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে শহীদ ঝান্টু সাহা স্মৃতি সংসদের সভাপতি।

আহত সুভাষ বলেন, “রোববার রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোণা শহরের বড়বাজার এলাকায় আমাদের বাসার সামনে হামলা হয়। পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী গোপাল কৃষ্ণ সাহা তার লোকজন নিয়ে হঠাৎ করে এ হামলা চালায়।

“তারা আমাকে ও আমার বড় ভাই বাবুল রায়কে মারধর করে। একপর্যায়ে কামড় দিয়ে আমার কান ছিঁড়ে নিয়ে চলে যায়।”

গোপাল কৃষ্ণ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য।

নেত্রকোণা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, গোপাল কৃষ্ণসহ তাদের চার ভাইয়ের নামে মামলা করেছেন আহত সুভাষ রায়। ঘটনার পর থেকে আসামিরা পলাতক। পুলিশ তাদের আটকের চেষ্টাসহ ঘটনা তদন্ত শুরু করছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G