কারাগারে ক্রিকেটার শাহাদত

প্রকাশঃ অক্টোবর ৫, ২০১৫ সময়ঃ ১:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

shahadat karaগৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতন মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদত হোসেন রাজীবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহাদত হোসেন। বেলা সাড়ে ১১টার পর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন জামিন নামঞ্জুর করে শাহাদাতকে জেলহাজতে প্রেরণ করেন। আদালতে শাহাদাতের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু।

এর আগে শনিবার রাত সাড়ে ৩টায় শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে মালিবাগের পাবনা গলিতে তার বাবার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার পরিদর্শক শফিকুর রহমান। বিকেল ৩টার পর শুনানি শেষে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম ইউনুস খান জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।

ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর হাতে নির্যাতিত শিশু গৃহকর্মী হ্যাপি আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়। হ্যাপি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G