কুমিল্লায় আগুন, বদ্ধ দোকানে শিশুর মৃত্যু

প্রকাশঃ জুন ৩, ২০১৭ সময়ঃ ১১:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৬ অপরাহ্ণ

কুমিল্লায় একটি বাজারে অগ্নিকাণ্ডে তালাবন্ধ দোকানে আটকা পড়ে নাজমুল হোসেন খোকন (১২) নামের এক শিশু দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত খোকন ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার পুত্র।

আজ শনিবার গভীর রাতে জেলার বুড়িচং উপজেলার কংশনগর কাপড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এছাড়া আগুনে বাজারের দেড় শতাধিক দোকান পুড়ে গেছে। এতে অন্তত ত্রিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

পুলিশ জানায়, ঐ বাজারের ব্যবসায়ী আলী আহাম্মদের কাপড় দোকান থেকে রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে হার্ডওয়ার, জুয়েলারি ও কাপড় দোকানসহ ব্যবসায়ীদের অন্তত ৩০ কোটি টাকার মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ব্যবসায়ী আলী আহাম্মদের দোকান কর্মচারী নাজমুল তালাবন্ধ দোকানে আটকা পড়ায় সে বের হতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার জানান, কয়েলের আগুন থেকে ঐ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G