কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাদ ধ্বসে আহত ৫

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৯ সময়ঃ ৭:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৫ অপরাহ্ণ

তামীম আদনান,কুষ্টিয়া:

কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মানাধীন ভবনের ছাদ ধ্বসে ৫ জন আহত এবং ভেঙে পড়া ছাদের নিচে ২ জন আটকে পড়েছে বলে জানাচ্ছেন সেখানে কর্মরত অন্য শ্রমিকরা। আহত শ্রমিকদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

ভেঙে পড়া ছাদের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেনি। এখানে কর্মরত অন্যান্য শ্রমিকরা জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের নবনির্মিত ভবনের বাইরের বারান্দার ছাদের ঢালাই কাজ চলছিলো। হঠাৎ করেই নির্মাধীন ছাদটি ভেঙ্গে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। ৫ জনকে হাসাপাতালে নেওয়া হয়েছে। কর্মরত শ্রমিকরা জানাচ্ছেন এখনো ২ জন শ্রমিক ভেঙে পড়া ছাদের নিচে আটকা পড়ে আছে।

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G