খালেদার বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মার্চ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৬ সময়ঃ ২:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaledaধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণি-পেশার মধ্যে বিরোধ সৃষ্টির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৩ মার্চ নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা দাখিল না হওয়ায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট জাকির হোসেন টিপু প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন।

২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকীর মামলাটি করেন। ঐদিন আদালত শুনানি শেষে শাহবাগ থানার ওসিকে প্রথম তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকালে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পড়ে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোন ধর্মের মানুষ নিরাপদ নয়। হরতালের সময় তারা পুরান ঢাকায় বিশ্বজিতকে হত্যা করেছে। নারায়নগঞ্জে ৭ খুনের ঘটনায় তারা অ্যাডভোকেট চন্দন সরকারকে র‌্যাব দিয়ে ধরে নিয়ে খুন করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে। হিন্দুদের উপর হামলার সময় বলে, তোরা হিন্দু হয়ে বিএনপি করিস কেন?’

মামলায় আরো বলা হয়, খালেদা জিয়ার এমন বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, তেমনি হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণিগত বিভেদও সৃষ্টি করেছে যা দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারার অপরাধ। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G