খালেদার সুমতি হয়েছে

প্রকাশঃ আগস্ট ১৫, ২০১৫ সময়ঃ ৪:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

sajahan khanবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, এতদিন পরে তার সুমতি হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথায় সাড়া দিয়ে তথাকথিত জন্মদিনে কেক না কাটায় খালেদা জিয়াকে ধন্যবাদ দেন।

শনিবার সকালে জাতীয় শোক দিবসে মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি ধন্যবাদ জানান।

নৌমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন আর খুনের রাজনীতি নেই। এদেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্রের দিন শেষ। এ সময় দেশের স্বাধীনতাকে নসাৎ না করে খালেদা জিয়াকে সঠিক গণতন্ত্রে ফিরে আসার আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রী বঙ্গবন্ধুসহ নিহত সকলের আত্মার মাগফেরত কামনা করেন। এক মিনিট নিরবতা পালন শেষে শোক র্যালিতে অংশগ্রহণ করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রোকসান ইয়াসমিন ছুটি, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G