খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছিল গুড়, কারখানায় মিলল যেসব উপকরণ

প্রকাশঃ নভেম্বর ১৬, ২০২৬ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৮ অপরাহ্ণ

রাজশাহীর বাঘা উপজেলায় খেজুরের রস ছাড়াই তৈরি করা হচ্ছিল খেজুরের গুড়। চিনি, চুন, কৃত্রিম রং ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে এসব গুড় উৎপাদন করছিলেন দুই ব্যবসায়ী। এমন অভিযোগে পৃথক অভিযান চালিয়ে তাঁদের মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া গ্রামে এবং গত বৃহস্পতিবার রুস্তুমপুর গ্রামে অভিযান দুটি পরিচালনা করা হয়।

রোববার সকাল ৮টার দিকে পীরগাছা নতুনপাড়া গ্রামের ব্যবসায়ী নাসির উদ্দীন সরকারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির উদ্দীন সরকার দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে গুড় তৈরির কারখানা পরিচালনা করে আসছিলেন। সেখানে খেজুরের রসের পরিবর্তে চিনি, চুন, কৃত্রিম রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা, আটা ও বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে গুড় তৈরি করা হতো বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং তৈরি করা গুড় জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান জানান, কারখানায় খেজুরের গুড় তৈরি করা হলেও সেখানে খেজুরের রসের কোনো ব্যবহার ছিল না। অভিযান চালিয়ে কারখানাটি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং জব্দ করা গুড়ও নষ্ট করে দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার উপজেলার রুস্তুমপুর গ্রামেও একই ধরনের অভিযোগে অভিযান চালানো হয়। দুই অভিযানে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G