গণপিটুনিতে তিন আ.লীগ কর্মী নিহত

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৫ সময়ঃ ৩:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

gonopotuniপাবনায় সাঁথিয়া উপজেলার সিএন্ডবি মোড়ের চতুরহাট এলাকায় অপহরণের অভিযোগে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ৩ জনই আওয়ামী লীগের কর্মী বলে দাবি স্থানীয়দের।

জানা যায়, মঙ্গলবার দুপুরে অপহরণকারী সন্দেহে জনতা এদেরকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। সাঁথিয়া থানার ওসি আবুল কাশেম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G