গুগল আনল চাকরি খোঁজার নতুন এআই টুল ‘ক্যারিয়ার ড্রিমার’

প্রকাশঃ এপ্রিল ১, ২০২৬ সময়ঃ ৭:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৯ অপরাহ্ণ

চাকরিপ্রার্থীদের সহায়তার জন্য নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল উন্মোচন করেছে গুগল, যার নাম ‘ক্যারিয়ার ড্রিমার’। এই টুলটি ব্যবহারকারীর শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা ও আগ্রহ বিশ্লেষণ করে উপযুক্ত পেশা খুঁজে পেতে সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যারিয়ার ড্রিমার ব্যবহারকারীদের নিজেদের দক্ষতা বুঝতে এবং তা বাস্তব কর্মজীবনের সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে। পাশাপাশি চাকরির বাজারের তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনাতেও দিকনির্দেশনা দেবে। এমনকি সাক্ষাৎকারের প্রস্তুতিতেও এটি সহায়ক ভূমিকা রাখতে পারে।

এই টুলটি গুগলের জেমিনি প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে মানসম্মত কভার লেটার ও জীবনবৃত্তান্ত তৈরি করতে পারবেন। তবে এটি সরাসরি চাকরির বিজ্ঞাপন দেখাবে না, যেমনটি লিংকডইন বা ইনডিডে দেখা যায়। বরং ব্যবহারকারীর যোগ্যতা অনুযায়ী সম্ভাব্য পেশার একটি তালিকা উপস্থাপন করবে।

ক্যারিয়ার ড্রিমার ব্যবহারকারীদের পেশাগত দক্ষতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ক্যারিয়ার পথের পরামর্শ দেবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের চাকরির সুযোগ সম্পর্কেও ধারণা দেবে। নতুন কোনো পেশা সম্পর্কে জানতে চাইলে সে সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে এই টুলে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে টুলটি চালু করা হয়েছে। তবে অন্যান্য দেশে এটি কবে চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি গুগল।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G