গুগল ২.৫ কোটি ডলারে .app ডোমেইন এক্সটেনশন কিনে নিলো

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ১:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৮ অপরাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

app-domainঅ্যাপ বিষয়ক ওয়েবসাইটের জন্য ২.৫ কোটি ডলারে .app ডোমেইন এক্সটেনশন কিনে নিয়েছে সার্চ জায়ান্ট গুগল। ডোমেইনের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইসিএএনএন গুগলকে এই এক্সটেনশনের মালিকানা প্রদান করেছে।

এক উন্মুক্ত নিলামের মাধ্যমে এই এক্সটেনশনটির জন্য দাম হাঁকায় আইসিএএনএন। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে এটি জিতে নেয় গুগল। বর্তমানে .app ছাড়াও গুগলের হাতে রয়েছে .soy, .minna, .foo এবং .how ডোমেইন এক্সটেনশন।

গুগল এই এক্সটেনশনের ব্যাপারে এখনও তেমন কোন সিদ্ধান্ত নেয়নি। তবে এক্সটেনশন থেকেই ধরে নেওয়া যায় কোথায় কাজে লাগানো হবে এই ডোমেইন।

প্রতিক্ষণ/এডি/আশা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G