গুলশান কার্যালয়ের পথে কোকোর মরদেহ

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

koko ambulanceপ্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা দিয়েছে। মরদেহ বিমানবন্দর থেকে আলিফ মেডিকেল সার্ভিসের ঢাকা মেট্রো (গ) ১১-১২-১৪ নম্বরের একটি অ্যাম্বুলেন্সে করে গুলশানের পথে রওনা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টা ৩৭ মিনিটে মরদেহ বহনকারী মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে মরদেহ গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটায় কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান (এমএইচএমএইচ-১০২ নং ফ্লাইট) কোকোর মরদেহ নিয়ে যাত্রা করে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলশান থেকে মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেওয়া হবে।

মঙ্গলবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোকোর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, গত শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রে ক্রিয়াবন্ধ হয়ে মারা যান আরাফাত রহমান কোকো।

প্রতিক্ষণ /এডি /বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G