গোপালগঞ্জে ডাকাতি, গৃহকর্ত্রীকে কুপিয়ে জখম

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৭ সময়ঃ ৩:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৭ অপরাহ্ণ

এস এম সাব্বির, গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে সৌদি প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার রামদিয়া গ্রামের সৌদি প্রবাসী জামাল মিনার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা বাড়ির গৃহকর্ত্রী লাভলী বেগম (৩৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং অন্যান্য সদস্যদের পিটিয়ে আহত করে। গুরুতর আহত লাভলী বেগমকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
বাড়ীর গৃহকর্ত্রী লাভলী বেগম জানান, ‘রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল ভবনের কেচিগেট ভেঙে ভবনের কক্ষে প্রবেশ করে। এ সময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে অন্য কক্ষে ঘুমিয়ে থাকা ছেলে-মেয়েদের দেখতে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে উপর্যপুরি কোপায়। অন্য কক্ষে থাকা আমার ছোট ভাই ইব্রাহিমকে গাছের লাঠি দিয়ে পিটায়।

পরে ডাকাতরা আলমারীতে রক্ষিত স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।’এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই গৃহকর্ত্রী জানান।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি।’

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G