গ্রেফতারি পরোয়ানা খালেদার বিরুদ্ধে

প্রকাশঃ নভেম্বর ১৭, ২০১৬ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০২ অপরাহ্ণ

khaledaমিথ্যা তথ্য দিয়ে ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

এর আগে ১৭ অক্টোবর সমনের জবাব দিতে খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় মামলার বাদী গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।

বিভিন্ন মাধ্যমে তার পাঁচটি জন্মদিন পাওয়া গেলেও কোথাও ১৫ আগস্ট জন্মদিন পাওয়া যায়নি। এ অবস্থায় তিনি পাঁচটি জন্মদিনের একটিও পালন না করে ১৯৯৬ সাল থেকে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর দিন জাতীয় শোক দিবসে আনন্দ-উৎসব করে জন্মদিন পালন করে আসছেন। শুধু বঙ্গবন্ধু ও তার পরিবারের সুনাম ক্ষুণ্নের জন্য তিনি জন্মদিন পালন করেন।

এ ঘটনায় ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে খালেদাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

প্রতিক্ষণ/এডি/অন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G