গ্রেফতার হয়েছে সাংবাদিক শফিক রেহমান

প্রকাশঃ এপ্রিল ১৬, ২০১৬ সময়ঃ ১০:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

100_16

সিনিয়র সাংবাদিক দৈনিক ‘যায় যায় দিন’ পত্রিকার সাবেক সম্পাদক ও উপস্থাপক শফিক রেহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার মধ্যরাতে রাজধানী ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে ডিবির উপকমিশনার (ডিসি) মারুফ আহমেদ সরদার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান জানান, রাত দেড়টার দিকে একটি টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে বাসায় ঢোকেন তিন-চারজন লোক। এরপর তারা নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে যান।

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ শফিক রেহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালের আগস্টে রাজধানীর পল্টন থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলায় শফিক রেহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

========

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G