ঘরেই তৈরি করুন সুস্বাদু আমের ফালুদা, জেনে নিন সহজ রেসিপি

প্রকাশঃ জুন ১৪, ২০২৬ সময়ঃ ১১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৭ অপরাহ্ণ

গ্রীষ্মের দুপুর কিংবা সন্ধ্যার আড্ডায় এক গ্লাস ঠান্ডা ফালুদা মুহূর্তেই এনে দিতে পারে প্রশান্তি। আর সেই ফালুদায় যদি থাকে মৌসুমি পাকা আমের স্বাদ, তাহলে তো কথাই নেই। দুধ, আম, তোকমা ও আইসক্রিমের সমন্বয়ে তৈরি আমের ফালুদা যেমন সুস্বাদু, তেমনি দেখতে আকর্ষণীয়। খুব বেশি ঝামেলা ছাড়াই ঘরে বসেই তৈরি করা যায় জনপ্রিয় এই ডেজার্ট।

যেসব উপকরণ লাগবে

  • তোকমা বীজ ২ টেবিল চামচ
  • জেলি বা জেলাটিন কিউব ১ কাপ
  • সেদ্ধ নুডলস ১ কাপ
  • দুধ আধা লিটার
  • চিনি আধা কাপ
  • কনডেন্সড মিল্ক আধা কাপ
  • পাকা আম ২টি
  • আমের পিউরি বা মণ্ড ১ কাপ
  • ভ্যানিলা আইসক্রিম প্রয়োজনমতো
  • কাঠবাদাম ও পেস্তাবাদাম কুচি ২ টেবিল চামচ
  • বরফকুচি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে তোকমা বীজ পরিষ্কার পানিতে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। বীজগুলো ফুলে উঠলে অতিরিক্ত পানি ঝরিয়ে আলাদা করে রাখুন।

প্যাকেটের নির্দেশনা অনুযায়ী জেলি বা জেলাটিন তৈরি করে ছোট ছোট কিউব আকারে কেটে নিন। এরপর নুডলস সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন, যাতে সেগুলো লেগে না যায়।

একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। এরপর এতে চিনি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নামিয়ে ঠান্ডা করুন। ভালো স্বাদের জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন।

এবার একটি আম ছোট কিউব করে কেটে রাখুন। অন্য আমটি ব্লেন্ড করে মসৃণ পিউরি বা মণ্ড তৈরি করুন।

পরিবেশনের জন্য লম্বা গ্লাস নিন। প্রথমে জেলি দিন। এরপর পর্যায়ক্রমে নুডলস, তোকমা, আমের কিউব, আমের পিউরি এবং ঠান্ডা দুধ ঢেলে স্তর তৈরি করুন।

সবশেষে ওপরে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিন। এরপর কাঠবাদাম ও পেস্তাবাদাম কুচি ছড়িয়ে সাজিয়ে নিন। চাইলে কয়েক টুকরো আম ও কিছু বরফকুচি যোগ করতে পারেন।

ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু আমের ফালুদা। গরমের দিনে পরিবারের সবাইকে চমকে দিতে এটি হতে পারে দারুণ একটি ডেজার্ট।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G